শীতকাল মানেই যেমন পিঠা-পুলির ধুম, তেমনি সাথে ফ্রি পাওয়া যায় মাথার খুশকি বা Dandruff-এর সমস্যা। আবহাওয়া শুকনা হওয়ার কারণে এই সময় আমাদের স্ক্যাল্প অনেক বেশি ড্রাই হয়ে যায়, আর সেখান থেকেই শুরু হয় চুলকানি আর সাদাটে খুশকি। আপনি কি “Best way to get rid of dandruff” খুঁজছেন? তাহলে আজকের এই ব্লগটি আপনার জন্য! কারণ আজ আমরা জানবো কীভাবে ঘরোয়া উপায়ে এবং সঠিক যত্নে এই Winter Dandruff দূর করা যায়।
খুশকি দূর করার আসল উপায়
শীতকালে আমরা অনেকেই গরম পানিতে গোসল করি, যা আমাদের স্ক্যাল্পকে আরও ড্রাই করে ফেলে। তাই প্রথম টিপস হলো—চুলে খুব বেশি গরম পানি ব্যবহার করবেন না। কুসুম কুসুম গরম পানি বা লুকেওয়ার্ম ওয়াটার চুলের জন্য বেস্ট। এছাড়া সপ্তাহে অন্তত দুবার হট অয়েল মাসাজ করা খুব জরুরি। এতে ব্লাড সার্কুলেশন বাড়ে এবং ড্রাইনেস কমে।

খুশকি তাড়াতে যা যা করবেন:
- লেবু ও মধুর প্যাক: ১ চামচ লেবুর রসের সাথে ২ চামচ মধু মিশিয়ে স্ক্যাল্পে লাগান। লেবুর সাইট্রিক অ্যাসিড খুশকি তাড়াতে ওস্তাদ আর মধু স্ক্যাল্পকে ময়েশ্চারাইজড রাখে।
- সঠিক শ্যাম্পু সিলেক্ট করা: এমন শ্যাম্পু বেছে নিন যাতে জিংক পাইরিথিওন বা কিটোকোনাজল আছে। এটি আপনার Scalp health ভালো রাখতে সাহায্য করবে।
- ভেজা চুলে না থাকা: শীতকালে চুল শুকাতে সময় লাগে, কিন্তু ভেজা অবস্থায় বেশিক্ষণ থাকলে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যায়। তাই গোসলের পর দ্রুত চুল শুকিয়ে নিন।

শীতের এই সময়ে ডায়েটেও একটু নজর দিতে হবে। প্রচুর পানি পান করুন এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার (যেমন- বাদাম বা মাছ) খান। এতে ভেতর থেকে স্ক্যাল্প হাইড্রেটেড থাকবে। মনে রাখবেন, নিয়মিত যত্নই পারে আপনার চুলকে সিল্কি আর খুশকিমুক্ত রাখতে।
তাই দেরি না করে আজই আপনার Hair care routine চেঞ্জ করুন। আর অথেন্টিক সব হেয়ার কেয়ার প্রোডাক্ট পেতে ভিজিট করুন ModernBeautyBD। আমাদের সাথে থাকলে আপনার চুল থাকবে সবসময় পারফেক্ট!

Brands
Best Selling
Offer
Combo