Oily Skin-এ শীতের ম্যাজিক: Winter Skin Care Routine যা আপনার ত্বক রাখবে Fresh ও Glowy! - Modern Beauty BD

Save UPTO 50% On Discount Section Get Discounts!

Oily Skin-এ শীতের ম্যাজিক: Winter Skin Care Routine যা আপনার ত্বক রাখবে Fresh ও Glowy!

শীতকাল মানেই চারিদিকে রুক্ষতা, আর আমরা যারা Oily skin-এর মালিক, তাদের জন্য এই সময়টা একটু বেশিই কনফিউজিং। একদিকে বাইরের ঠান্ডা হাওয়া ত্বককে টানটান করে ফেলে, আবার ভারী ময়েশ্চারাইজার লাগালে মনে হয় মুখটা আঠালো হয়ে আছে। আপনিও কি ভাবছেন শীতকালে Best winter moisturizer for oily skin কোনটা হবে? চিন্তা নেই আপু, আপনার এই সমস্যার সহজ সমাধান নিয়ে আমি হাজির!


শীতকালেও তৈলাক্ত ত্বকের সঠিক যত্ন না নিলে স্কিন আরও বেশি তেল (sebum) প্রোডিউস করে, যার ফলে পোরস ক্লগ হয়ে পিম্পল হতে পারে। তাই আজকে আমরা জানবো এমন এক Skin care routine, যা আপনার স্কিনকে রাখবে হাইড্রেটেড কিন্তু একদমই চটচটে না।

oily skin women applying moisturizer for  to take care her skin into winter
women applying moisturizer for oily skin to take care her skin into winter

ওলি স্কিনের জন্য শীতকালীন যত্নের টিপস:

  • Gentle Cleansing: শীতকালে দিনে অন্তত দুইবার মুখ ধোয়ার অভ্যাস রাখুন। তবে ভুলেও হার্শ কোনো সোপ ব্যবহার করবেন না। একটি Mild face wash for oily skin বেছে নিন যা আপনার ন্যাচারাল অয়েল কেড়ে নেবে না।
  • Don’t skip Moisturizer: অনেকেই ভাবেন তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার লাগে না। এটা একদম ভুল ধারণা! স্কিন যখন ডিহাইড্রেটেড হয়ে যায়, তখন সে নিজেকে বাঁচাতে আরও তেল ছাড়ে। তাই একটি Lightweight, water-based moisturizer বা জেল ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
  • Sunscreen is a Must: রোদ থাকুক আর না থাকুক, বাইরে বের হলে Sunscreen for oily skin মাখা মাস্ট। শীতের মিঠে রোদ কিন্তু আপনার ত্বকের বারোটা বাজাতে ওস্তাদ!
rose water and moisturizing gel for skin care into winter and dry weather

ঘরোয়া টিপস (Home Remedies):

যদি রাতে একটু সময় পান, তবে এই সহজ মাস্কটি ট্রাই করতে পারেন: ১. এক চামচ Aloe Vera Gel-এর সাথে সামান্য একটু মধু মিশিয়ে নিন। ২. মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। ৩. হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি আপনার ত্বকের Natural glow ফিরিয়ে আনবে কোনো প্রকার তেলতেলে ভাব ছাড়াই।


শীত মানেই মন খারাপের সময় না, বরং নিজের ত্বকের একটু বাড়তি যত্ন নেওয়ার সময়। সঠিক প্রোডাক্ট আর একটু সচেতনতাই পারে আপনার Oily skin-কে এই শীতেও একদম পারফেক্ট রাখতে। আপনার পছন্দের কোনো ময়েশ্চারাইজার থাকলে কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না কিন্তু! আর সেরা সব বিউটি প্রোডাক্টের জন্য আজই ভিজিট করুন ModernBeautyBD

serum and sunscreen to keep your sking glowing and protective from sunburn
Shopping Cart
Scroll to Top
0